ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

#

০৯ জুন, ২০২২,  5:17 AM

news image

ক্যাপসনঃ বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভায় উপস্থিত কমৃকর্তাবৃন্দ। 


মাছউদ শিকদার : বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র‌্যাব-৮ এর অধিনায়ক মোঃ জামিল হাসান, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নূরুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ নুরুন্নবী ও হিজলা উপজেলা নিবার্হী অফিসার বকুল চন্দ কবিরাজ। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা। সভায় প্রধান অতিথি বলেন আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ-সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রার্থীদের নানা অভিযোগ সমাধানে নির্বাচন সংক্রান্ত আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তারদের অনুরোধ জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম