ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৭৯ জন, মৃত্যু ১

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২৫,  4:57 PM

news image

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাফওয়ান আব্দুল্লাহ নামে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যায় বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।  সাফওয়ান আব্দুল্লাহ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এবং বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাজিয়া আফরিন দম্পতির মেঝো সন্তান। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায়। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, ‘সাফওয়ান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হলে সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা রেফার করেন। ঢাকায় নেয়ার পথে সাফওয়ানের মৃত্যু হয়।’ এদিকে রবিবার বরগুনায় নতুন করে আরও ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে। তবে বেসরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে জানা গেছে। বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৯২ জন, আর জেলাজুড়ে মোট চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন। বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘চিকিৎসা দিয়ে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। এজন্য জেলার প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে এবং মশক নিধন কার্যক্রম বেগবান করতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম