ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বরগুনায় টিআরসি নিয়োগ উপলক্ষে জেলা পুলিশের সতর্কীকরণ লিফলেট বিতরণ

#

১০ এপ্রিল, ২০২৫,  10:48 PM

news image

বরগুনা জেলা প্রতিনিধি: ফেব্রুয়ারি ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াকে সামনে রেখে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে আজ ১০ এপ্রিল বরগুনা সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমের নেতৃত্ব দেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। লিফলেট বিতরণের সময় তিনি সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। তিনি আশ্বস্ত করেন, ‘‘টিআরসি নিয়োগ প্রক্রিয়া হবে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ। কোনো ধরনের দালাল, প্রতারক বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে কেউ প্রভাবিত হওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে বরগুনা জেলা পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে। এ সময় উপস্থিত সাধারণ মানুষ জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতি আস্থা প্রকাশ করে। জনগণকে দালাল ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। নিয়োগ সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জেলা পুলিশের সঙ্গে তাৎক্ষণিকভাবে ভাগ করার আহ্বান জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম