ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বন্যায় সুনামগঞ্জে পশু সংকট হবে না: প্রাণিসম্পদ মন্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

২৩ জুন, ২০২২,  10:11 PM

news image

সুনামগঞ্জে বন্যায় পশুদের বড় ধরনের কোনো প্রাণহানি হয়নি, তাই পশু সংকট সেখানে হবে না বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার (২৩ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সহযোগিতায় ঈদুল আজহা-২০২২ উদ্‌যাপনের বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বন্যা কবলিত এলাকায় আগাম বার্তা দেওয়ার কারণে নিরাপদ স্থানে প্রাণিদের নিয়ে যাওয়া হয়।
বন্যা কবলিত এলাকায় মৃত পশু ভেসে যাচ্ছে এমন কোন ছবি নেই। প্রয়োজনবোধে সেখানে পশু সরবরাহ করব। করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে বাজার ব্যবস্থাপনায় যারা থাকবেন তাদের প্রতি শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, করোনা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে। আবার করোনা পরিস্থিতি ভয়াবহ হলে, আমাদের সবার ক্ষতির কারণ হতে পারে। আমাদের অসাবধানতা যেন ক্ষতির মুখোমুখি না দাঁড় করায়। একজন মানুষ আক্রান্ত হলে তার পরিবারের সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। গরুর হাটগুলোতে হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবস্থা রাখার কথাও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম