ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বঙ্গোপসাগরে ১৬ ট্রলারডুবিতে নিখোঁজ ১৯৪ জেলে, ৩ মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২০ আগস্ট, ২০২২,  10:34 PM

news image

কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ১৬টি ট্রলারডুবির ঘটনায় ১৯৬ জন জেলে নিখোঁজ ও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে নিজামপুর কোস্ট গার্ডে দায়িত্বরত লে. শাফিউল কিঞ্জর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ঘটনা ঘটে। জানা গেছে, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর ১১টি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ২১ জেলে নিখোঁজ রয়েছে। এ ছাড়া জেলার পাঁচ শতাধিক জেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩০টি ট্রলারের। এরই মধ্যে প্রায় ১২৯ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও মহিপুর উপস্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে লে. শাফিউল কিঞ্জর জানান, এ পর্যন্ত সর্বমোট ১৬টি ট্রলার নিখোঁজের সংবাদ পেয়েছি। হাতিয়া উপজেলায় তিনজনের মরদেহ ও অন্যান্য এলাকায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১৯৬ জন জেলে এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম