ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বঙ্গোপসাগরে লঘুচাপ, রূপ নিতে পারে শক্তিশালী ঝড়ে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৩,  7:00 PM

news image

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অবশ্য এটি আবার নিম্নচাপেও রূপ নিতে পারে। সোমবার (৮ মে) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়। আবহাওয়া দফতর থেকে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে কোন্ দিকে যাবে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে ঝড়ের এ পূর্বাভাসের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় নতুন করে শুরু হয়েছে তাপপ্রবাহ। গরমে দুর্বিষহ হয়ে ওঠেছে জনজীবন। সোমবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এর আগে, আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মে মাসে গরমের পাশাপাশি সাধারণত ঝড় ও বৃষ্টি হতে দেখা যায়। আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম