ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বঙ্গমাতা সেতুতে যান চলাচল শুরু

#

নিজস্ব প্রতিনিধি

০৫ সেপ্টেম্বর, ২০২২,  4:35 PM

news image

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ১মিনিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রথম টোল দিয়ে এ সেতুটি অতিক্রম করেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেন। এর পর থেকে সেতুটি পায়ে হেঁটে পারাপারের জন্য উন্মুক্ত ছিল। সড়ক ও জনপথ বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন জানান,

প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সেতুর কুমিরমারা প্রান্তের টোল প্লাজায় ওই গাড়ির নির্ধারিত ৩০ টাকা টোল দিয়ে পার হন। সেতুতে ওঠার পর গাড়ি থামিয়ে কিছু সময় সৌন্দর্য উপভোগ করেন মন্ত্রী। এ সময় তার সঙ্গে পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান উপস্থিত ছিলেন। সেতু পার হয়ে মন্ত্রী বলেন, পিরোজপুরবাসীকে এ নদীটি বিচ্ছিন্ন করে রেখেছিল। সেতু চালু হওয়ার মধ্যে দিয়ে সে অবস্থার উত্তরণ হয়েছে। এত আনন্দ আমরা দীর্ঘদিন পাইনি। পিরোজপুরের অবকাঠামো, কৃষিপণ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এ স্বপ্নপূরণের মাধ্যমে হয়েছে। দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কেউ কখনো এত কাজ করে নাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম