ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বঙ্গবাজারে আগুন : ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  3:29 AM

news image

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, তদন্ত কমিটির বাকি চার সদস্য হলেন- ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক দিনমনি শর্মা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম, ওয়ারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র এবং ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ।  তদন্ত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৭ কার্যদিবস সময় দেয়া হয়েছে।  আজ ভোরের দিকে বাংলাদেশে কাপড়ের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর সে আগুন নিয়েন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে রাত সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখার সময়ও আগুন পুরোপুরি নির্বাপন করা যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম