ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফের বাড়ছে যমুনার যমুনা নদীর পানি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২,  8:06 PM

news image

সিরাজগঞ্জে তৃতীয় দফায় আবারও অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। গত তিন দিনে প্রায় ৪৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এ নদীটির পানি। গত ২৪ ঘণ্টায় ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার (২৫ জুলাই) শহর রক্ষাবাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৯৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনা নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার মো. হাসানুর রহমান জানিয়েছেন, গত শনিবার (২৩ জুলাই) থেকে তৃতীয় দফায় যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। সোমবার (২৫ জুলাই) যমুনা নদীতে পানি বৃদ্ধির হার অনেকটা বেশি। একই সময়ে নদীর শহর রক্ষাবাঁধ ও কাজীপুর মেঘাই ঘাট দুটি পয়েন্টেই যথাক্রমে ৩০ ও ৩১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আগামী অমাবস্যা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, বর্ষা মৌসুম চলছে, ফলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়াটাই স্বাভাবিক। তবে বৃদ্ধির হার বেশি। যমুনা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে থাকায় এ মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম