ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফেনীতে বাস-সিএনজি-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জুন, ২০২২,  6:44 PM

news image

ফেনী-সোনাগাজী উপজেলা আঞ্চলিক সড়কের গোবিন্দপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ যাত্রী। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্রগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টায় সদর উপজেলার গোবিন্দপুর এলাকার চালতাতলি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীসহ একটি সিএনজি অটোরিকশা জেলার সোনাগাজী উপজেলা থেকে ফেনী সদরে আসছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে সিএনজি চালক নুরুজ্জামানসহ ৫ জন গুরুত্বর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক নুরুজ্জমানকে মৃত ঘোষণা করেন। এ সময় আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে চট্রগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত সিএনজি চালক নুরুজ্জামান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগের হাট এলাকার আবুল কালামের ছেলে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম