সংবাদ শিরোনাম
ফুলবাড়ীতে এক রাতে গোয়াল ঘরের ৪টি তালা ভেঙ্গে ৫টি গরু চুরি
নিজস্ব প্রতিনিধি
২২ মে, ২০২২, 4:57 PM
নিজস্ব প্রতিনিধি
২২ মে, ২০২২, 4:57 PM
ফুলবাড়ীতে এক রাতে গোয়াল ঘরের ৪টি তালা ভেঙ্গে ৫টি গরু চুরি
*গত ২ বছরে ওই গ্রামে ২৪ টি গরু চুরির ঘটনায় আতঙ্কিত কৃষক
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারী ইউনিয়নের নব গ্রামের শিক্ষক নাজমুল হকের গোয়াল ঘরের ৪টি তালা ভেঙ্গে গত শুক্রবার (২০ মে) দিবাগত রাতে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে গরুশূন্য হয়ে গেছে নাজমুল হকের গোয়াল ঘর। গত দুই বছরে একই গ্রামে পর্যায়ক্রমে ২৪ টি গরু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকসহ গরুর মালিকরা। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, গত শুক্রবার (২০ মে) দিবাগত রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। একই সময়ে প্রচ- ঝড়োবৃষ্টিপাত শুরু হয়। ধারনা করা হচ্রেছ ওই সুযোগে চোরেরা বাড়ীর প্রাচীর টপকে ভেতরে ঢুকে ফটকের একটি তালা এবং গোয়াল ঘরের লোহার দরজার তিনটি তালা ভেঙ্গে, ৩টি গাভী ও ২টি এঁড়ে বাছুরসহ পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া গরু ৫টি মূল্য সাড়ে তিন লাখ টাকা। পরে টের পেয়ে বিষয়টি তাৎক্ষনিকভাবে ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানান বাড়ীর লোকজন।
সম্পর্কিত