ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফুলকুড়ি আসর কুড়িগ্রাম জেলা শাখার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

#

নাগেশ্বরী প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২২,  10:29 PM

news image

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুিঁড আসর কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শাখা পরিচালক এইচ এম আলমগীরের পরিচালনায় উপদেষ্টা সভাপতি ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসরের সহকারী প্রধান পরিচালক হুমায়ূন কবীর। আরো উপস্থিত ছিলেন আসরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাফেজ মোঃ আতিকুজ্জামান আতিক।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূর বখ্ত মিয়া অধ্যক্ষ কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ সাইফুর রহমান সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ,কুড়িগ্রাম সরকারি কলেজ মোঃ আবু বক্কর সিদ্দিক সাবেক মেয়র, কুড়িগ্রাম পৌরসভা ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে কুইজে ৮ জন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় ১০ জন এবং ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ১৫ জন বিজয়ী প্রতিযোগির মাঝে পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে ও দোয়া পরিচালনা এবং সকলের ইফতার গ্রহনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম