ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মে, ২০২৫,  7:55 PM

news image

রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢুকেন তিনি।  বাড়ির সামনে হাজারো মানুষ তাকে স্বাগতম জানিয়েছেন। মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে সেখানে পৌঁছান তিনি। এর আগে, মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ— জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে এসেছেন। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া। পথে পথে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। রাস্তায় ভিড়ের কারণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে পুরো রুটজুড়ে। এর আগে, বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাতে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। এ সময় বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছিল। প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতে করেই তিনি লন্ডনে যান। একইভাবে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরেছেন তিনি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম