ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ জুলাই, ২০২৫,  8:30 PM

news image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগের বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। এর আগে, গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়ায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এনসিপির কর্মসূচি চলাকালে গোপালগঞ্জে সংঘর্ষে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর, হামলা ও সহিংসতাও চালানো হয়। এদিকে সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত থেকে কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কারফিউয়ের মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়। পরে শুক্রবার সন্ধ্যা থেকে আবার শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও কারফিউর সময় বাড়ানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম