ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বরিশালে কর্মশালা

#

১০ জুন, ২০২২,  3:39 AM

news image

ক্যাপসনঃ বৃহস্পতিবার (৯ জুন) প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বরিশালে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ। 


মাছউদ শিকদার: প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসকের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক ও সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা। এছাড়া সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে ফোকাস গ্রুপ ডিসকাশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা। দশটি উদ্যোগ হলো আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা। এই ১০টি বিশেষ উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম