ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ডেরেক শোলে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩,  6:15 PM

news image

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকায় পৌঁছান ডেরেক শোলে। তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সফরকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ডেরেক শোলে প্রাতরাশ বৈঠকে বসবেন। তাতে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের।মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্যদিয়ে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম