ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:57 PM

news image

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার (৫ ফেব্রুয়ারি) সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবকে সকাল ৭টা ৪০ মিনিটের দিকে তার নিজ গ্রাম মথুরাপুর বটতলা আনসার সরকারের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।  তিনি বলেন, আব্দুল ওহাব গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে ওহাবসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করা হলে তার সমর্থকরা পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ৬৫ জন নামীয় ও অজ্ঞাত ২ থেকে ৩ শত জনকে আসামি করে  একটি মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আব্দুল ওহাব গত জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম