ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ আটক ১

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২৪,  5:01 PM

news image

পিরোজপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ওমর ফারুক খান নামের এক মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজা সহ আটক করেছে। সোমবার বিকেলে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকার সড়ক  থেকে তাকে আটক করে। ওমর ফারুক খান(২৭) পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের  হাবিবুর রহমান খানের ছেলে।  পিরোজপুরের ডিবি পুলিশ পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনার সময় জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকার সড়ক থেকে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুক খানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার গাঁজার বাজার মূল্য প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত হাসান খান জানান, পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আটক ওমর ফারুক খানের নামে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম