ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাঠ্যপুস্তকের ত্রুটি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি: গণশিক্ষা উপদেষ্টা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ নভেম্বর, ২০২৪,  6:56 PM

news image

অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলাদেশের পাঠ্যপুস্তকে ত্রুটি কমাতে সরকার চেষ্টা করছে। বই হাতে পেলেই বোঝা যাবে কতটুকু ফলপ্রসূ হয়েছে। আমরা ত্রুটি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সুনামগঞ্জের পৌর শহরের সরকারি জুবলী উচ্চবিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বছর শেষের ক্লাস পার্টির কেক কেটে উদযাপন করেন তিনি। পরে শৈশবে কাটানো পুরো বিদ্যালয় প্রাঙ্গণ, বিদ্যালয়ের ছাত্রাবাস ও পুরনো সেই লঞ্চঘাট ঘুরে দেখেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সাংবাদিকদের তিনি আরও বলেন, প্রতিবছর পাঠ্যবই ছাপানোর সময় কিছু না কিছু ভুল-ভ্রান্তি দেখা যায়। এবার সরকার চেষ্টা করছে নির্ভুল পাঠ্যবই বের করার। পাঠ্য বইয়ের আলোকেই শিশুদের মানসিক বিকাশ গড়ে ওঠে, তাই এখানে ভুল থাকা কাম্য নয়। স্কুলের মাঠ দখল প্রসঙ্গে বিধান রঞ্জন রায় বলেন, স্কুলের মাঠে খেলাধুলা ছাড়া অন্যকিছু আয়োজন করা ঠিক নয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একটি টিমওয়ার্ক গড়ে ওঠে, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তাই স্কুলের মাঠে সবসময় খেলাধুলা থাকতে হবে, নাহয় দখলদারিত্ব মনোভাব গড়ে উঠবে শিক্ষার্থীদের মধ্যে। ভর্তির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা উচিত। এতে মেধাবী শিক্ষার্থীরা মানসম্মত লেখাপড়ার সুযোগ পাবে। শৈশবের স্মৃতিচারণ করে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, একটা সময় পড়াশোনা করার জন্য দুর্গম এলাকা মধ্যনগর থেকে লঞ্চে শহরের ঐতিহ্যবাহী জুবলী স্কুলে আমি আসতাম। যখন লঞ্চ বন্ধ থাকত,তখন নৌকা করে আসতাম। তাই আমার মনে হয় জুবলী স্কুলসহ দেশের সব প্রাচীন বিদ্যালয়গুলোকে বিশ্বের দরবারে আমাদের তুলে ধরা উচিত।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম