ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পাটক্ষেত থেকে মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২২,  6:08 PM

news image

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি‌র নবাবপুরের পাটক্ষেত থেকে ৭ম শ্রেণি পড়ুয়া বাদল মোল্লা (১৪) না‌মের এক মাদরাসা ছাত্রের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুন) সকালে বালিয়াকান্দির হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাদল মোল্লা বড়‌হিজ‌রি গ‌রিয়াপাড়ার হুমায়ুন মোল্লার ছেলে। সে স্থানীয় এক‌টি মাদরাসায় পড়াশোনা করতো। নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, বড় হিজ‌রি গ্রামের মাঠের মধ্যে পাটক্ষেতে বাদল মোল্লার মর‌দেহ পড়ে থাক‌তে দেখে স্থানীয়রা পুলিশসহ তা‌কে জানান। মর‌দে‌হের শরীরে আঘাতের চিহৃ দেখা গেছে। এছাড়া তার লিঙ্গও কর্তন ক‌রে নি‌য়ে‌ছে ওই দুর্বৃত্তরা। তি‌নি আরও ব‌লেন, ছে‌লে‌টি পড়াশোনার পাশাপা‌শি কাজ কর‌তো। ওর বাবা বিদেশে থা‌কে। ছেলেটির সঙ্গ খারাপ ছিলো। যা‌দের সাথে চলাচল কর‌তো তারা সবাই নেশাগ্রস্থ। তবে যারাই এ ঘটনা ঘটিয়েছে তা‌দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ বিষয়ে বা‌লিয়াকা‌ন্দি থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম