ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  9:34 PM

news image

রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে সাজেকের অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার। সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মো. শাহিন বলেন, ‘অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা বলতে পারছি না। আগুনে ৩০টির মতো রিসোর্ট পুড়ে গেছে।’ এ দিকে বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, ‘সাজেকের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কয়টি রিসোর্ট পুড়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যাচ্ছেনা।’  এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, ‘জেলাপ্রশাসক মহোদয় ফায়ার সার্ভিসের ডিজির সঙ্গে কথা বলেছেন। সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম