ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পদ্মার দুই ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুন, ২০২৫,  5:00 PM

news image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে বড় আকারের দুইটি ইলিশ মাছ ধরা পড়েছে। সাড়ে চার কেজি ওজনের ইলিশ দুইটি বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। দৌলতদিয়া শাকিল-সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে মাছ দুইটি প্রথমে ক্রয় করেন। বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পাশের মৎস্য আড়তে মাছ দুইটির নিলাম অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে পদ্মার মাছ দুইটি ধরা পড়ে। ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, জেলে শাহাদাত শেখের জালে পদ্মার বড় দুইটি ইলিশ মাছ ধরা পড়ে। মাছ দুইটি ৩ কেজি ৫৭০ গ্রাম ওজন হয়। পরে নিলামে প্রতি কেজি মাছ ৪ হাজার টাকা দরে মোট ১৪ হাজার টাকা দিয়ে আমি ক্রয় করি। ইলিশ মাছ দুইটি ঢাকায় বিক্রি করা হয়েছে। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি বাড়ছে। পদ্মায় বড় বড় মাছ ধরা পড়ছে। এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না।  পদ্মার ইলিশ সম্পদ বৃদ্ধিতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম