ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পদ্মায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২৫,  9:15 PM

news image

পাবনায় ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার পর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ স্বামীর-স্ত্রীর মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছেন নৌ পুলিশ সদস্যরা ও স্থানীয় জেলেরা। এর আগে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সুজানগর উপজেলা সাতবাড়ি ইউনিয়নের কাঞ্চন পার্ক নামক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার সকাল ১০টার দিকে সাতবাড়িয়া নামক স্থানে পদ্মা নদীর মাঝ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার চত্রাপুর ইউনিয়নের কোল চুরি গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (২৬) ও আতাইকুলা থানার বনগ্রামের মনিরুজ্জামান মানিকের মেয়ে মৌ খাতুন (২২)। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন মাস আগে হৃদয় ও মৌয়ের বিয়ে হয়। শুক্রবার তারা সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে নৌকায় ঘোরার সময় সেটি নদীর মাঝখানে ডুবে যায়। নৌকার অন্যান্য ব্যক্তিরা সাঁতার কেটে তীরে ফিরলেও হৃদয় দম্পত্তি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তাদেরকে পাওয়া যায়নি। নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে বলেন, ঘটনা শোনার পর নো পুলিশ কাজ শুরু করে। জেলেদের মাধ্যমে আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম