ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পদোন্নতি পেলেন ৭২ সিনিয়র সহকারী জজ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০২৩,  10:54 PM

news image

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সিনিয়র সহকারী জজ/সমপর্যায়ের বিচার বিভাগীয় ৭২ জন বিচারককে যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (১৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা থেকে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিসিয়াল সার্ভিসে কর্মরত সিনিয়র সহকারী জজ/সমপর্যায়ের বিচার বিভাগীয় এসব কর্মকর্তাকে যুগ্ম জেলা ও দায়রা জজ/সমপর্যায়ের পদে পদোন্নতি দেয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত বিচার বিভাগীয় এসব কর্মকর্তা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬-এর বেতন স্কেলের তৃতীয় গ্রেডের বেতন ক্রমানুসারে সুযোগ পাবেন। পদোন্নতি পাওয়া যুগ্ম জেলা ও দায়রা জজদের তালিকা দেখতে ক্লিক করুন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম