ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে : হাসনাত

#

২৩ জানুয়ারি, ২০২৫,  7:56 PM

news image

নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্য রাখতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি সামনে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকারকে পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লিখেন, ‘সামনে রোজা আসছে। জনগণের জীবনকে সহনশীল পর্যায়ে রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ‘ভ্যাটের জালে জনগণ ও ব্যাবসায়ীদের দুর্বল না করে দিয়ে বরং এর বিকল্প খুঁজে বের করতে হবে; এবং তা অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে।’তার এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়। এ নিউজ লেখা পর্যন্ত (১.৩৬ মিনিটে) এই পোস্টে ১৫ হাজার লাইক, এক হাজার তিনশ’ কমেন্ট ও একশ একুশটি শেয়ার হয়। এর আগে গতকাল বুধবারও এক পোস্টে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে পোস্ট করেছিলেন হাসনাত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম