ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

পটিয়ায় চাচার হাতে প্রাণ গেল ভাতিজার

#

নিজস্ব প্রতিনিধি

১৭ নভেম্বর, ২০২৪,  4:56 PM

news image

চট্টগ্রামের পটিয়ায় মো. রাশেদ (২৩) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছেন তার চাচা।  নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। তিনি পোশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর চাচা জালাল উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন। তিনি একই এলাকার রাজা মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, ছোট বেলায় রাসেলের বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করেন। দাদা-দাদি তাকে লালনপালন করে বড় করেন। জালাল উদ্দিন চট্টগ্রাম ভাড়া বাসায় থাকেন।

রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান তার একটি তোশক ভাতিজা ব্যবহার করছেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাচা জালাল ধারালো ছুরি দিয়ে রাসেলের গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে পটিয়া হাসপাতালে নিলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লিটন চৌধুরী জানান, রাত ১১টার পর গলাকাটা অবস্থায় রাসেল নামে এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অতিরিক্ত রক্তক্ষরণের হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত চাচা জালাল উদ্দিনকে আটকে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম