ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নড়াইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২৪,  6:21 PM

news image

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকের চাপায় মো. ইমানুর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের বাতাসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমানুর লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম  ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের ফায়েক উদ্দিন শেখের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৭টার দিকে লাহুড়িয়া থেকে লোহাগড়াগামী একটি ট্রাক লোহাগড়া-লাহুড়িয়া সড়কের বাতাসি বাজার এলাকায় পৌঁছলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মালয়েশিয়া প্রবাসী ইমানুর রহমান। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম