ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে : অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়

#

২৮ জুন, ২০২৫,  10:46 PM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জে নৌপথের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত কল্পে সকল অংশীজনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে  টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ি সুনামগঞ্জ কতৃক আয়োজিত  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌ পুলিশ এর অতিরিক্ত ডিআইজি (অপারেশন এ্যাডমিন) প্রবীর কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহির এতে সভাপতিত্ব করেন টুকের বাজার নৌ পুলিশ ইনচার্জ দিলীপ কুমার রায়। এছাড়াও বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মো: হানিফ সহ সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলের ইজারাদার, নৌ শ্রমিক বৃন্দ। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি বলেন,নৌ শ্রমিকদের জীবন যাত্রার মান উন্নত হলে, এর ইতিবাচক প্রভাব নৌ পুলিশ সহ সকলের উপর পরবে। নৌ শ্রমিকরা যদি ভালো থাকে, তাহলে তাদের কাজের প্রতি মনোযোগ বাড়বে এবং নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। নৌ পুলিশ যেহেতু নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত, তাই শ্রমিকদের নিরাপত্তা তাদের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন শ্রমিক, ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলেরই আন্তরিকভাবে কাজ করা উচিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম