ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২৫,  5:28 PM

news image

নোয়াখালীর চাটখিলে ফসলি জমির মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলেরচরি টু মোহাম্মদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম (১২) উপজেলার একই ইউনিয়নের মধ্য মোহাম্মদপুর গ্রামের টিবরা বাড়ির মো.মনির হোসেনের ছেলে ও স্থানীয় জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।   পুলিশ ও স্থানীয়রা জানায়, চাটখিলের বিভিন্ন ইউনিয়নে স্থানীয় প্রশাসনের নিরবতায় ফসলি জমির মাটি কাটা ও বিক্রির মহাউৎসব চলছে। রাতে ও দিনে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী ও পরানপুর মাঠ থেকে আবাদি জমির মাটি কেটে মোহাম্মদপুর ও মলংচর গ্রামে বিক্রি করছে একদল মাটি খেকো। শুক্রবার রাতে আশরাফুল তার বাবার সাথে স্থানীয় কেজি স্কুল মার্কেটে যায়। ওই মার্কেট থেকে ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।   চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম