ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২৫,  4:59 PM

news image

মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ সভাপতিসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার চাঁদবিল মোড়ের একটি রেস্টুরেন্ট থেকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুই নেতাকে এবং মুজিবনগর থেকে থানা পুলিশ আরেক নেতাকে গ্রেফতার করে। গ্রেফতার তিনজন হলেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোরশেদ শোভন, জয় খান ও আশিকুর রহমান। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলা রয়েছে। তারা ওই হোটেলে বসে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শোভন মেহেরপুর পৌর এলাকার মন্ডলপাড়ার আব্দুল মান্নানের ছেলে, জয় খান স্টেডিয়ামপাড়ার সবুজের ছেলে এবং আশিকুর রহমানের বাড়ি মুজিবনগরে। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, আজ দুপুরে গ্রেফতারদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম