ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নির্বাচন আবশ্যক, তবে সংস্কার বাদ দিয়ে নয়: আখতার

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৫,  10:33 PM

news image

নির্বাচন অবশ্যই প্রয়োজন, তবে সেটা রাষ্ট্র সংস্কার কার্যক্রম বাদ দিয়ে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি। এনসিপির সদস্যসচিব বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। নির্বাচন আবশ্যক তবে সেটা সংস্কার বাদ দিয়ে নয়। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেয়া হয়েছে তার মধ্য থেকে সাংবিধানিক প্রক্রিয়াতেই একজন প্রধানমন্ত্রী স্বৈরাচার হওয়ার সুযোগ রয়েছে। আখতার হোসেন বলেন, যারা সরকার গঠন করে তারা যদি তাদের মনমাফিক বিচারপতি, দুদক পরিচালক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধান নিয়োগ করে; তাহলে সেই প্রতিষ্ঠানগুলো যে অর্থ প্রতিষ্ঠিত, সেই লক্ষ্যে কাজ করতে পারবে না। ’৭১ সালে জামায়াতের যে দায় রয়েছে, তা পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ টি এম আজহারের মুক্তির মধ্যদিয়ে একজন ব্যক্তি বিচার পাওয়ার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আখতার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল থাকবেই, তবে মৌলিক সংস্কারের প্রশ্নে সব রাজনৈতিক দলকে একমত হতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম