ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে নতুন পরিকল্পনা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৫,  5:38 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা বিগত নির্বাচনে ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রিসাইডিং ও পোলিং অফিসারদের যথাসম্ভব বাদ দেওয়ার পরিকল্পনা করছি। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। সিইসি জানান, নির্বাচন কমিশনের জেলা অফিসাররা ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। আমরা আগামী নির্বাচনে তাদের দায়িত্বে না রাখার চেষ্টা করব। তিনি বলেন, আমরা ব্যাংক কর্মকর্তাদের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার কথা ভাবছি। তারা সরকারি চাকরিতে নেই এবং পূর্বে ভোট কারচুপির সঙ্গে জড়িত ছিলেন না। তাই আমরা ব্যাংক কর্মকর্তাদের অগ্রাধিকার দিচ্ছি। প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচনগুলোতে ভোটকেন্দ্রের প্রধান দায়িত্ব পালন করেন প্রিসাইডিং কর্মকর্তারা। তাদের সহযোগিতা করেন সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররা। সাম্প্রতিক জাতীয় নির্বাচনগুলোতে ৪০ হাজারের বেশি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন। ঐতিহ্যগতভাবে, সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া হতো। তবে, বিগত নির্বাচনগুলোতে প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। তথ্যসূত্র- বিবিসি বাংলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম