ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২২,  8:48 PM

news image

জামালপুরের বকশীগঞ্জে কিশোরী কন্যা ধর্ষণের অভিযোগে লম্পট বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ আগস্ট) রাতে জামালপুরের রানীগঞ্জের নিষিদ্ধ পল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার রাতে বাড়ি খালি পেয়ে নিজ কিশোরী কন্যাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে লম্পট বাবা। পরদিন সকালে ওই কিশোরী ঘটনাটি তার মাকে জানায়। এরপর থেকেই পলাতক ছিল ওই বাবা। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনার প্রাথমিক সত্যতা মিলেছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে শনিবার জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম