ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

নিজস্ব সংস্কৃতি ধরে রাখলে দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৩,  6:21 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখলে ও বিকশিত করার মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। মঙ্গলবার (৪ জুলাই) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষ সাধনে যা যা করার দরকার আমরা ইতোমধ্যে করেছি এবং ভবিষ্যতেও করে যাব। কারণ প্রযুক্তির যুগে আমাদের ছেলেমেয়েদের দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। কাজেই তাদের চিন্তা-চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের সংস্কৃতিকে বিকশিত করতে হবে। আমাদের বাঙালি সংস্কৃতি যেন একেবারেই ভুলে না যায়, সে ব্যবস্থাটাই করতে হবে। কারণ আমাদের স্বতন্ত্রবোধ আছে, সেই বোধটা আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক চর্চায় প্রযুক্তিকে সম্পৃক্ত করে আধুনিক জ্ঞানসম্পন্ন জাতি হিসেবে প্রজন্মের পর প্রজন্মকে গড়ে তুলতে চাই। সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে। সরকারপ্রধান বলেন, আমি মনে করি বাংলাদেশকে যেমন আমরা আর্থ-সামাজিকভাবে আমরা উন্নত করছি। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও তা সংরক্ষণেরও মধ্যেও আমরা এগিয়ে যাব। আমাদের সংস্কৃতি যাতে আন্তর্জাতিক বিশ্বেও বিকশিত হতে পারে সেই পদক্ষেপ আমরা নেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম