ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৫,  9:48 PM

news image

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নেরমোজাফরপুর গ্রামে জালিয়ার হাওর থেকে গরু আনতে গিয়ে বর্নি নদীতে ডুবে এনামুল মিয়া (২০) নামে এক যুবক নিখোঁজের ২০ ঘন্টা পর মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। গত সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ এনামুল মিয়া মোজাফরপুর গ্রামের মুহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার তিনি গ্রামের পাশের জালিয়ার হাওরের চর এলাকায় গরু চড়াতে যান। বিকেলে গরু নিয়ে ফিরে আসার সময় তার সঙ্গীরা নৌকায় করে হাওর পার হয়ে গ্রামে ফিরে এলেও এনামুল ও তার সঙ্গে থাকা আরেক যুবক নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন। এ সময় সঙ্গের যুবকটি তীরে পৌঁছাতে পারলেও এনামুল নদীর মাঝপথে নিখোঁজ হয়ে যান। সংবাদ পেয়ে এনামুলের পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাত ৯টা পর্যন্ত তার সন্ধান পাওয়া পাননি। নিখোঁজের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে শোক ও উৎকণ্ঠা বিরাজ করে। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ডুবুরি দলের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু রাত নেমে আসায় ডুবুরি দল তখনকার মতো উদ্ধার অভিযান স্থগিত রাখে। পরে মঙ্গলবার সকাল থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু করলে এদিন দুপুর সাড়ে ১২টায় পুলিশের সহযোগিতায় ডুবুরি দল এনামুল মিয়ার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, নদীতে স্রোত বেশী থাকায় অনেক দূর পর্যন্ত খোঁজা হচ্ছিল। মঙ্গলবার সকাল থেকে পুলিশ ও ডুবুরি দল চেষ্টা চালিয়ে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম