ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নামলো সকল প্রকার সতর্ক সংকেত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  5:54 PM

news image

বঙ্গোপসাগরে সৃষ্টি অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব উপকূলীয় এলাকায় রোববার (১৪ মে) বিকেল থেকেই কমতে শুরু করে। ঝড়ের শক্তিশালী কেন্দ্র মিয়ানমারের দিকে চলে যাওয়ায় সেন্টমার্টিন ও টেকনাফে তুলনামূলক কমই ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধ্যা নাগাদ আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঘরে ফিরতে শুরু করে উপকূলের বাসিন্দারা। ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারে নেমে আসে মহাবিপদ সংকেত। শনিবার সকাল থেকে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর সংকেত দেখে যেতে বলা হয়। রোববার দিনব্যাপী চলে ঘূর্ণিঝড় মোখার আঘাত। ঝোড়ো হাওয়ার পাশাপাশি উত্তাল ছিল সাগর। একই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টা পর ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল অতিক্রম করার পর স্বস্তি ফেরে উপকূলীরবাসীর। রোববার সন্ধ্যার পর ৩ নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলে আবহাওয়া অধিদপ্তর। মোখা নিয়ে সতর্ক সংকেত শুরু হওয়ার পর থেকেই বন্ধ থাকে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহ।  সোমবার (১৫ মে) সকল প্রকার সংকেত নামিয়ে নেয় আবহাওয়া অধিদপ্তর। এদিন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আজ (১৫ মে ২০২৩) সন্ধ্যা পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হলো।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম