ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নরসিংদী স্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় জড়িত নারী গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মে, ২০২২,  8:23 PM

news image

নরসিংদী রেলওয়ে স্টেশনে অশ্লীল পোশাকের অজুহাতে এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ঘটনার মূলহোতা মধ্যবয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার দিবাগত রাতে জেলার শিবপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩০ মে) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান। গ্রেপ্তারকৃত ওই নারী নরসিংদী সদরের উপজেলা মোড় এলাকার মার্জিয়া আক্তার। তবে শিলা, শায়লা এ রকম একাধিক নামে বিভিন্ন জায়গায় পরিচিত তিনি।মার্জিয়া পেশায় একজন ঘটক। এর আগে, গত ১৮ মে (বুধবার) ভোর সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণী আধুনিক পোশাক পড়ায় তার দুই বন্ধুসহ হেনস্তার শিকার হন। এরপর সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে গত ২০ মে (শুক্রবার) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশের করা মামলায় মো. ইসমাইল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সবশেষ, রোববার (৩০ মে) দিবাগত রাতে নরসিংদীর শিবপুর এলাকায় বোনের বাড়ি হতে গ্রেপ্তার হন মার্জিয়া আক্তার ওরফে শিলা। র‌্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান বলেন, অভিযুক্ত ওই নারী পেশায় ঘটক। সে একেক জায়গায় একেক নাম-পরিচয় ব্যবহার করতো। যার ফলে শিলা, শায়লা ইত্যাদি নামে পরিচিত সে ।তবে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মার্জিয়া আক্তার। বর্তমানে সে আমাদের হাতে আছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম