ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নদীতে নেমেছিল চার বন্ধু, লাশ হয়ে ফিরল দুজন

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মার্চ, ২০২৫,  9:31 PM

news image

নরসিংদীর পলাশ উপজেলায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে মিহাদ ইসলাম (১৮) ও আসাদুজ্জামান আসাদ (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের চরকা টেক্সটাইল ফ্যাক্টরির পাশে শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিহাদ ইসলাম মিরপুর পলাশ নগর এলাকার শাহজাহান বেপারির ছেলে ও আসাদ সিরাজগঞ্জের কামরুল ইসলামের ছেলে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকেলে চার বন্ধু মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে মিহাদ ও আসাদ গভীর পানিতে তলিয়ে যায়। তাদের খোঁজ না পেয়ে বাকি দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে এক ঘণ্টা পর মিহাদের মরদেহ উদ্ধার করে। তবে আসাদের সন্ধান না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম দিনের অভিযান সমাপ্ত করা হয়। শনিবার সকালে পুনরায় অভিযান চালিয়ে আসাদের মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্দিস আলী জানান, সাতার না জানায় দুই কিশোর গভীর পানিতে গিয়ে ডুবে মারা গেছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম