ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নতুন তিন অধ্যাদেশের খসড়া অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২৫,  9:59 PM

news image

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্রজনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ সহ নতুন তিনটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।  বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের ২৯তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এদিন রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্রজনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ ছাড়াও সভায় ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক উপস্থাপিত সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য কিনা, বাস্তবায়নযোগ্য হলে বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা এবং বাস্তবায়নের প্রভাব বা সংশ্লেষের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ দফাওয়ারী সুচিন্তিত মতামত মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। এদিন বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সেইসঙ্গে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক একটি অধ্যাদেশও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম