ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

নওগাঁয় ট্রাক চাপায় ৫ জনের মৃত্যুর ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২,  10:02 PM

news image

নওগাঁর বলিহার এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি আরোহী ৫ জনের মৃত্যুর সেই ভয়াবহ ঘটনায় বেপরোয়া ট্রাক চালক রেজাউলকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার র‌্যাবের রাজশাহী নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মান্দা থেকে তাকে গ্রেফতার করে। আজ বুধবার (৬ জুলাই) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, সড়ক দুর্ঘটনার পর নিহতদের স্বজনরা পৃথক পৃথক মামলা করেন। মামলায় মূল আসামি করা হয় রেজাউলকে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিল ট্রাক চালক রেজাউল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কথা শিকার করেছেন। প্রসঙ্গত, গত ২৪ জুন সকালের দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী নামক স্থানে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয় ট্রাকটি। ঘটনায় ৪ শিক্ষকসহ ৫ জনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম