ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ধামইরহাটে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  5:12 PM

news image

নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী  কামাল হোসেন (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামী একটি পিকনিকের বাসে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী কামাল হোসেন মারা যান। নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে। ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মগে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম