ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৯ জুন, ২০২৫,  5:49 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে। জানা গেছে, হাবিল মিয়া গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পাশের বাড়ির এক শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকেই এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে হাবিল গোপনে শনিবার রাত ১১টার দিকে বাড়িতে আসলে তাকে বিক্ষুব্ধরা গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হাবিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম