ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ জানালেন ভোক্তার ডিজি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মে, ২০২৪,  7:51 PM

news image

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ডলারের মূল্যস্ফীতির পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের দামের প্রভাবকে দায়ী করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাবে পণ্য উৎপাদন খরচ বেড়েছে। এর প্রভাবে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য। এটি বাস্তবতা। তবে অযৌক্তিকভাবে যেন দ্রব্যমূল্য না বাড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ৬৪টি জেলার ১০০টি স্থানে একযোগে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ‘ট্রাক সেল’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ভোক্তা মহাপরিচালক। তিনি বলেন, ডলারের দাম বৃদ্ধিতে পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। ৩০ থেকে ৩৫ শতাংশ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে ব্যবসায়ীদের। পাশাপাশি বেড়েছে গ্যাস ও বিদ্যুতের দামও। এসবের প্রভাবে পণ্য উৎপাদন খরচ বেড়ে গেছে, ফলশ্রুতিতে নিত্যপণ্যের দামও বেড়েছে। সফিকুজ্জামান বলেন, বসুন্ধরা ফুড ১০১টি পণ্য বিশেষ ছাড়ে দিচ্ছে। তারা যদি করতে পারে, তাহলে অন্যরাও পারবে। এই কাজে সবার এগিয়ে আসা উচিত। তিনি বলেন, এখন জেলা পর্যায়ে বসুন্ধরা ফুডের এ কার্যক্রম চালু আছে। অন্যান্য করপোরেট গ্রুপ এই কার্যক্রম চালু করলে উপজেলা পর্যায়েও কম দামে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। ১০ থেকে ১৫ শতাংশ কম দামে পণ্য পাবেন ক্রেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম