ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ

দ্বিতীয়বার আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পাওয়ায় মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  4:43 PM

news image

দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জনের জন্য বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অভিনন্দন বার্তায় বলেন, এই বিরল ও ঐতিহাসিক অর্জন বাংলাদেশের জন্য গৌরবময় সাফল্য। তিনি উল্লেখ করেন, নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের জন্য নির্মিত জলবায়ু-সহনশীল, সাশ্রয়ী ও বহনযোগ্য গৃহনকশা ‘খুদি বাড়ি’ প্রকল্প মানবিকতা ও দূরদর্শিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে বিশ্বকে দেখানো হয়েছে যে স্থাপত্য কেবল নান্দনিকতায় সীমাবদ্ধ নয়, বরং মর্যাদা, স্থিতিশীলতা ও মানব মেধার সৃজনশীল শক্তির প্রতিফলন। প্রফেসর ইউনূস স্মরণ করেন, ২০১৬ সালে ঢাকার বায়তুর রউফ মসজিদ নকশার জন্য মেরিনা তাবাসসুম প্রথমবার আগা খান অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। সেটি ছিল বাংলাদেশের স্থাপত্যকে বিশ্বপরিমণ্ডলে নতুন উচ্চতায় পৌঁছে দেয়ার মাইলফলক। এবারের স্বীকৃতি সেই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করেছে বলে তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জনের মাধ্যমে আবারও বাংলাদেশকে বৈশ্বিক সৃজনশীলতা ও সামাজিক উদ্ভাবনের মঞ্চে স্থাপন করা হলো। জনগণের পক্ষ থেকে আমরা আপনার অসাধারণ অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। তিনি আরও উল্লেখ করেন, মেরিনা তাবাসসুম বাংলাদেশ জাতীয় জাদুঘরের গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রধান পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রধান উপদেষ্টা তাঁর ভবিষ্যৎ সৃজনশীল কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান এবং আশা প্রকাশ করেন যে, তাঁর কাজ আগামী প্রজন্মের স্থপতি ও পরিবর্তনসাধকদের অনুপ্রেরণা জোগাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম