ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

দেশ-মানুষের উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে : সেনাপ্রধান

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জুলাই, ২০২৩,  6:56 PM

news image

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রত হয়ে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ-মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। সোমবার (১৭ জুলাই) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে সেনাপ্রধান দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্স এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষয়টিও সকলকে অবহিত করেন তিনি। এ সময় অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল মো. মাহারুল ইসলাম, মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, মেজর জেনারেল ইফতেখার আনিস, চেয়ারম্যান সেনা কল্যাণ সংস্থা ও কাজান্ট ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুজ্জামান এবং সকল ইউনিট অধিনায়কগণ অংশগ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম