ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, নগদ-স্বর্ণসহ ৩৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

দেশে ২০২৫ সালে সড়কে ঝরেছে ১০০৮ শিশুর প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৬,  8:48 PM

news image

বিদায়ী বছর ২০২৫-এ দেশে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী ১০০৮ শিশু নিহত হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্টনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন, তাতে ওঠে এসেছে এই তথ্য। সংগঠনটি তাদের এ প্রতিবেদন মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠায়। প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক বা হেলপার হিসেবে নিহত হয়েছে ৫৩৭ শিশু (৫৩.২৭%)। আর পথচারী হিসেবে বিভিন্ন যানবাহনের চাপা বা ধাক্কায় নিহত হয়েছে ৪৭১ শিশু (৪৬.৭২%)। শিশু নিহত হওয়া সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, মহাসড়কে ২৮১ শিশু (২৭.৮৭%), আঞ্চলিক সড়কে ৩৬৪ শিশু (৩৬.১১%), গ্রামীণ সড়কে ২৯১ শিশু (২৮.৮৬%) এবং শহরের সড়কে ৭২ শিশু (৭.১৪%) নিহত হয়েছে। বয়সের হিসাবে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ৫ বছর বয়সী শিশু নিহত হয়েছে ১৭৯ জন (১৭.৭৫%), ৬ বছর থেকে ১২ বছর বয়সী শিশু নিহত হয়েছে ৩৮২ জন (৩৭.৮৯%) এবং ১৩ বছর থেকে ১৭ বছর বয়সী শিশু নিহত হয়েছে ৪৪৭ জন (৪৪.৩৪%)। সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার বৃদ্ধির কারণ হিসেবে রোড সেফটি ফাউন্ডেশন বলছে, দেশের সড়ক ও সড়ক পরিবহন শিশুবান্ধব না হওয়া, সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভাব, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক ব্যবহার সম্পর্কে পরামর্শ ও প্রশিক্ষণ না দেয়া, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো, দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সংকট, আহত শিশুদের চিকিৎসায় পরিবারের আর্থিক অসচ্ছলতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম