ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দেশে ফিরেছেন ভারতে নির্যাতনের শিকার সেই তরুণী

#

নিজস্ব প্রতিনিধি

২২ মে, ২০২২,  4:11 PM

news image

ভারতের বেঙ্গালুরুতে নির্যাতনের শিকার সেই তরুণীকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২১ মে) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের একটি দলের কাছে তাকে হস্তান্তর করে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, তাদের ঢাকার তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হবে।

এর আগে শুক্রবার বাংলাদেশি ওই তরুণীকে নির্যাতনের ঘটনায় আলোচিত টিকটক হৃদয় বাবুসহ ১১ বাংলাদেশির কারাদণ্ড দিয়েছেন ভারতের আদালত। এদের মধ্যে সাতজনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে বেঙ্গালুরুর বিশেষ আদালত এ রায় দেয় বলে ভারতের গণমাধ্যম জানায়।  যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- চাঁদ মিয়া, মোহাম্মদ রিফাকদুল ইসলাম (হৃদয় বাবু), মোহাম্মদ আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মোহাম্মদ বাবু শেখ, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেন। উল্লেখ্য, বাংলাদেশি ওই তরুণীতে ২০২১ সালে বেঙ্গালুরুতে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও দুদেশেই ‘ভাইরাল’ হয়েছিল। এরপর ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় নিজের মেয়েকে শনাক্ত করে গত বছরের ২৭ মে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচারের মামলা করেন ভুক্তভোগীর বাবা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম