ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দেশের ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২৩,  3:47 PM

news image

তীব্র গরমের পর দেশের কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এরপর থেকে তাপমাত্রা কিছুটা কমে আসে। এর মধ্যেই দেশের ২০ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত এই সংকেত বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি. বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে দেশের সমুদ্রবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা সংকেত নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম