ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে, এক বছরে ঠিক করা সম্ভব নয়: উপদেষ্টা সাখাওয়াত

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৫,  9:25 PM

news image

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের সব ব্যবস্থা ভেঙে পড়েছে। ১ বছরে তা ঠিক করা সম্ভব নয়।  রোববার (৩ আগস্ট) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রমিক নেতাদের সতর্ক করে বলেন, এমনিতেই দেশের পুলিশ এবং প্রশাসনের সব সেক্টর ভেঙে পড়েছে। এখন শ্রমিকরা বিশৃঙ্খলা করলে পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি বলেন, দেশ শুধু গার্মেন্টস এবং জনশক্তি খাতেই রপ্তানি করছে। এই দুটি খাতকে টিকিয়ে রাখার পাশাপাশি রপ্তানিমুখী আরও খাত তৈরি করতে হবে। শিপ বিল্ডিং একটি ভাল খাত হতে পারে। সেটা নিয়ে সরকার কাজ করছে। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-টোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, নাটোরের সিভিল সার্জন ডা. মো. আরেফিন সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম