ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দুর্নীতি-অর্থপাচারের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৪,  9:22 PM

news image

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি ও অর্থপাচারের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সবকিছু নজরে আছে সরকারের। বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, খাদ্য উৎপাদন ও সরবরাহ নিয়ে আমরা আলোচনা করেছি। মূল্যস্ফীতি এখনই চট করে কমবে না। তবে যুগ যুগ সময়ও লাগবে না। মানুষের কষ্ট লাঘব করতে চাই আমরা। তিনি আরও বলেন, এরইমধ্যে স্বব্জির দাম কমেছে। ব্যবসা বাণিজ্য সঠিক পথে আনতে হবে। বাজারে যে সিন্ডিকেট রয়েছে, সে বিষয়ে সরকার অবগত বলে জানান তিনি। সালেহউদ্দিন আহমেদ বলেন, খাদ্য উৎপাদন ও সরবরাহে জোর দেয়া হবে এখন থেকে। মুদ্রাস্ফীতি ও রাজস্ব আদায় নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। পলিসি বাস্তবায়ন করা হবে। আমরা যতোটুকু খেতে পারবো, প্লেটে ততোটুকুই খাবার নেব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম